এফএনএস বিনোদন: দীর্ঘ চার বছরের সম্পর্ক ভেঙ্গে গেছে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারের। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হয়েছে এই অভিনেত্রীর। আনন্দবাজার বলছে, তাঁদের সম্পর্ক ভাঙ্গার কারণ দুজনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। সোহিনী সরকারের সঙ্গে নাকি তাঁর কোনো সহ অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সোহিনী বা রণজয় কেউ এখনই এই বিষয়ে কথা বলতে চাননি। প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের সময় তাঁরা লিভ ইন করতেন। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মান, অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তাঁরা আর এক হলেন না। কদিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল সেটা নাকি সত্যি। সোহিনী সরকার বর্তমানে ওয়েব সিরিজ, সিনেমা মিলিয়ে একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
