ফরিদপুর প্রতিনিধি : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিএলবাড়ী কমিউনিটি ক্লিনিক ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মায়েদের বিশেষ ক্যাম্পেইন সমাবেশ পরিচালনা করা হয়। ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মা সমাবেশ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মুনজুর রহমান। আগত সেবা গ্রহীতাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতন ও ভায়া পরীক্ষা করতে উদ্বুদ্ধ করা হয়। ক্যাম্পেইনে মোট ৬৫ (১+) জনের ভায়া পরীক্ষা করা হয় ও ২০ জন গর্ভবতী মায়েদের গর্ভকালীন মাতৃস্বাস্থ্য, মাতৃপুষ্টি, মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুরোধকল্পে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী বিষয়ে সচেতন ও আগ্রহী করতে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া ডেঙ্গু, সাপে কাটা ও অন্যান্য সমসাময়িক রোগ সম্পর্কে সচেতন ও স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়। এ সময় কমিউনিটি গ্রুপের সভাপতি, সিএইচসিপি, এফডব্লিউএ, এসএসএন, এসআই, এইচআইসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
