এফএনএস বিনোদন: নায়িকা হিসেবে শুরুটা সন্তোষজনক হয়নি। তাই কিছুটা সময় নিয়ে, নিজেকে প্রস্তুত করে, ভেবেচিন্তে আগাচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করছেন গল্পনির্ভর প্রজেক্টে। এর মধ্যে একটি সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি। যেটার নাম ‘জীবন জুয়া’। এটি মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। এর মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। সেখানেই কাজ করেছেন দীঘি। তার সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন। নির্মাতা বলেন, ‘এই গল্পে আমাদের জীবনে বিভিন্ন সময়ের প্রেম এবং ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যাবে। প্রধান চরিত্র দুটিকে বিভিন্ন মুহূর্তের গল্পে বাঁধা হয়েছে। দীঘি ও দ্বীপসহ পুরো টিম দারুণ কাজ করেছেন। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছি। কিঙ্কর আহসানের লেখা তিনটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন জুয়া’। প্রযোজনায় অ্যানিমেশন মনস্টার স্টুডিও। পোস্ট প্রডাকশনের কাজ শেষে আগামী দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে। এদিকে সম্প্রতি আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন দীঘি। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ছবিটির নাম ‘দেয়াল’। এতে মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, ও সালাহউদ্দিন লাভলুর মতো তারকার সঙ্গে দেখা যাবে দীঘিকে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ অক্টবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
