এফএনএস বিনোদন: জ¦রে আক্রান্ত হয়ে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ আরও কিছু পরীক্ষা করে ফিরেছেন বাসায়। তবে এই অভিনেত্রীর এসব কিছুই হয়নি। তিশা বলছেন, ‘আমি কিছুদিন ধরে ডায়েট করছিলাম। তা ছাড়া কিছুদিন ধরে দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব মিলিয়েই এমনটি হয়েছে। চিকিৎসক ডায়েট বন্ধ করতে বলেছেন, দুশ্চিন্তা না করতে বলেছেন। প্রচুর খেতে বলেছেন। এখন বাসায় বিশ্রামে আছি।’ গত কয়েক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানজিন তিশা। প্রথমে বিষয়টিকে খুব একটা সিরিয়াসলি নেননি তিনি। এরপর রোববার ঘুম থেকে ওঠার পর বুঝতে পারেন অসুস্থতা বেড়েছে। এরপর শারীরিক অবস্থা খুব বেশি খারাপ হলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতালের চিকিসাধীন থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করে তানজিন তিশা লিখেছিলেন, গত কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম এবং গত সোমবার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই কাউকে ফোনে সাড়া দিতে পারিনি। তিনি আরও লেখেন, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাকে আপনাদের দোয়ায় রাখুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
