নিজস্ব প্রতিবেদক ঃ “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে গতকাল মঙ্গলবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইদিন সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। শেষে প্রশিক্ষিত ৭জন দরিদ্র ও দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন এবং ৪জন দরিদ্র ও দুঃস্থ মহিলাকে ২হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
