মাসুদ রানা : ৪১তম বিসিএস উপজেলা মৎস্য অফিসার ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সোহানুর রহমানকে আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। বক্তব্য দেন সদস্য নাজমুল হক রঞ্জু, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর খান প্রমূখ। তিনি ২০১২ সালে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি ও বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে মৎস্য বিজ্ঞানে স্নাতক ও একোয়াকালচার স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি উপজেলার নাদুরিয়া গ্রামের সাবেক শিক্ষক ও ব্যাংকার মরহুম আকবর আলীর ছেলে। তার পিতা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং তার দাদা মরহুম আব্দুল আলী প্রামানিক বিদ্যালয়ের জমি দাতা। উপজেলা থেকে তিনি একমাত্র বিসিএস ক্যাডারের সুপারিশ প্রাপ্ত এবং তিনি মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছেন। তিনি বলেন সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎ থেকে নিজের সততা বজায় রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পারি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
