স্টাফ রিপোর্টার : বালুর নিচে চাপা পড়ে হিমেল হোসেন ও জিহাদ নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে জেলার ঈশ^রদীতে। সাঁড়া ইউনিয়নের শ্মশানঘাট এলাকার বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তুুপের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এই দুই শিশুর বাড়ি পাথর পাড়া এলাকায়। শিশুদের পরিবারের সদস্যরা জানায়, রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে পদ্মা নদীর তীরে বালুর স্তুপে বন্ধুদের সাথে দুই শিশু খেলা করছিল। এ সময় বৃষ্টির পানিতে বালু নরম হয়ে যাওয়ায় বালু ধ্বসে ওই দুই শিশু বালুতে চাপা পড়ে। এ সময় অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মতৃ্যুবরনকারী জিহাদ সাঁড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে ও হিমেল একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে। তারা সাঁড়া পানিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
