শহর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে জেলা আওয়ামী লীগ, সদর আসনের সংসদ সদস্য, জেলা ছাত্রলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদসহ বিভিন্ন সংগঠন। গতকাল সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বঙ্গমাত রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম নেতা, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান রাসেল, আরমান হোসেন, রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বামী-পুত্র-পুত্রবধূসহ কাছের আত্মীয়ের সঙ্গে তিনি ধানমন্ডির নিজ বাসভবনে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শহীদ হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
