এফএনএস বিদেশ: গত ১৬ মাসে হাসপাতালে চিকিৎসার জন্য আসা অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে অন্তত ৬০-৮০ জন নাকি এইচআইভি পজিটিভ! ভারতের উত্তর প্রদেশের মিরাটের সরকারি হাসপাতালের এ তথ্য সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন এ কথা। মিরাটের লালা লাজপত রাই মেডিকেল কলেজের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের প্রতিবেদন সামনে আসার পরই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গেছে, প্রসবের জন্য হাসপাতালে আসা ৮১ জন নারী এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩৫ জন ইতোমধ্যে সন্তানের জন্ম দিয়েছেন। ২০২২-২৩ সালের এআরটি সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, একই হাসপাতালে ভর্তি গর্ভবতী নারীদের মধ্যে এইচআইভি সংক্রমণের ৩৩টি নতুন ঘটনা নথিবদ্ধ হয়েছে। এর মধ্যে শুধু জুলাই পর্যন্তই ১৩টি ঘটনা ধরা পড়েছে। এ ছাড়া আরো ৩৫ জন অন্তঃসত্ত্বা নারী আগে থেকেই এইচআইভিতে সংক্রমিত হয়েছিলেন বলে জানা গেছে। সংক্রমিত নারীরা প্রত্যেকে হাসপাতালের এআরটি সেন্টারে ভর্তি রয়েছেন। তারা সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। কিন্তু যেসব নারী ইতোমধ্যে সন্তানের জন্ম দিয়েছেন সেসব নবজাতক কেমন রয়েছে? এর উত্তরে এআরটি সেন্টারের নোডাল অফিসার জানিয়েছেন, শিশুগুলোর বয়স দেড় মাস হওয়ার পর তাদের প্রত্যেকের এইচআইভি পরীক্ষা করা হবে। ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে মিরাটের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা অখিলেশ মোহন প্রসাদ জানিয়েছেন, হাসপাতালে অন্তত ৬০ জন নারীর শরীরে এইচআইভি সংক্রমণের খবর সামনে এসেছে। তবে তারা ও নবজাতকরা সবাই সুস্থ রয়েছে। আক্রান্ত নারীর তথ্য জানার জন্য এবং কিভাবে তারা সংক্রমিত হলেন সে বিষয়ে বিশদ তথ্য পাওয়ার জন্য ইতোমধ্যে একটি মেডিকেল দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, এইচআইভি আক্রান্তের শরীর থেকে রক্ত ও বীর্যের মাধ্যমে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ। যৌনতার মাধ্যমে এইআইভি সংক্রমণের হার অত্যন্ত বেশি। এ ছাড়া সংক্রমিত ব্যক্তির রক্ত লেগে থাকা সুচ কারো শরীরে প্রবেশ করানো হলে তিনিও এই রোগে আক্রান্ত হতে পারেন। ইনজেকশন নেওয়া, রক্ত পরীক্ষা করানো এবং ট্যাটু করার সময় এইচআইভি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আক্রান্ত মায়ের শরীর থেকে গর্ভাবস্থায়, শিশুর জন্মের সময় এবং স্তন্যদানের সময় শিশুর শরীরেও এই অসুখ ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সূত্র : দ্য ওয়াল
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
