ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পাবনা পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরন করেন মেয়র পত্নী ও বিশিষ্ট সমাজ সেবক কামরুন্নাহার লুনা। গতকাল সকালে উৎসবমুখর পরিবেশে বালিয়াহালট আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ২-০ গোলে উত্তর শালগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দিনের অপর খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল টাইব্রেকারে কুঠিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা। অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াহাট আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আলিম। ক্রীড়ানুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করেন শিবরামপুর মিলনসংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ও পলিটেকনিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানী। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক ইকরামুল কবীর মামুন, মির্জা আনোয়ারুল হক, সুখরঞ্জন চক্রবর্ত্তী, শামীম হোসেন, এনামুল হক, মাহমুদা খাতুন, রোজিনা আক্তার, নাজনীন বেগমসহ আরো অনেকে। গত ২৩ জুলাই পৌরসভা পর্যায়ের এই টুর্নামেন্টে উদ্বোধন করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন। টুর্নামেন্টে পৌর সভার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ গ্রহন করে। ক্রীড়া পরিচালনা করেন আজমল হোসেন। অসংখ্য দর্শক তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ণ খেলা দুটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
