স্টাফ রির্পোটার : চব্বিশ ঘন্টার ভেতরেই হেমায়েতপুরের রফিকুল ইসলাম রিকো হত্যাকান্ডের একমাত্র ঘাতক হতাকারী দিলবর ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহার করা ধারালো ছুরি ও মোটর সাইকেল। ধৃত দিলবর হেমায়েতপুরের মানিক হাসপাতালের সন্নিকটে টাঙ্গারপাড়ার খলিল শেখের ছেলে। গত ৩ আগষ্ট সন্ধ্যায় হেমায়েতপুরের মানসিক হাসপাতালের সন্নিকটে বাছেরের মোড়ে (তপোবন স্কুল মোড়) রিকো ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হলে পুলিশ সুপার আকবর আলী মুনসীর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলমের সার্বিক তত্বাবধানে এবং নেতৃত্বে ডিবি পাবনার একটি চৌকস দল এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সৌরভ কুমার চন্দ্র হত্যাকান্ডের মূল ঘটনা উদঘাটন পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মুল হোতা এবং একমাত্র আসামী দিলবর ওরফে ভোলাকে ঈশ^রদী থানার জয়নগর হতে গ্রেফতার করে। ধৃত আসামী দিলবর ওরফে ভোলা এর দেওয়া তথ্যমতে উক্ত হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় পুরাতন মোটরসাইকেল কেনা বেঁচাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ঘটনার কয়েক দিন আগে রিকো আসামী ভোলাকে মারধর করে। উক্ত বিবাদের জেরে সে রিকোকে একা পেয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। ধৃত আসামী নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবি ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
