নিজস্ব প্রতিনিধি : জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। নৌকা প্রতীকের বিজয়কে সুনিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল সোমবার রাতে চর ভাঁড়ারা রজব আলী মাদ্রাসা মোড়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে রয়েছে। প্রত্যন্ত অঞ্চলেও রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হয়েছে। যেটি বিএনপি জামাত ক্ষমতায় থেকেও করতে পারেনি। সেটি শেখ হাসিনা সরকার করে দেখিয়েছে। এই উন্নয়ন বজায় রাখতে সামনে নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ভোট দিতে হবে। তাকে বিজয়ী করতে হবে। ভাঁড়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে জেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. তৌফিক ইমাম খান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান, উপজেলা আ.লীগের উপদেষ্টা আব্দুল মতিন মন্ডল, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নাদের হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক আজহার আলী মন্ডল, চর ভাঁড়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নুরুদ্দিন ও ৭,৮,৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম জনিসহ স্থানীয় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
