নিজস্ব প্রতিবেদক ঃ পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গত রোববার জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন, র্যালি, আলোচনা সভা ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত, নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধারে গাজনার বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিলপাড়ের গ্রামে এ সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা, মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, মৎস্য চাষে বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতির উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের বিশেষ প্রশিক্ষণ ও প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ এবং সর্বশেষ মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ মারুফ দস্তেগীর। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমূল হুদা ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্ষেত্র সহকারী সবুজ কুমার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
