নিজস্ব প্রতিনিধি : রাধানগরের হোটেল তৃপ্তি নিলয়ের মালিক মরহুম আবু সাঈদ তালুকদারের বড় ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলাম মুক্তা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার বেলা তিনটায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে,নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রাধানগর এলাকায়। অসংখ্য মানুষ ছুটে যান রাধানগরের মুক্তা মহলে। শনিবার বাদ যোহর লেপুর সেপাই রোড জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে রাজিব সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
