ক্রীড়া প্রতিবেদক : রুচি দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৩, গ্রুপ পর্বে শীর্ষে স্থান নিয়ে ২য় রাউন্ডের খেলা নিশ্চিত করল পাবনা পাইরেটস এফসি দল। গতকাল সোমবার শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়ামে ১৫তম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় গজমতিকুন্ডা স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে পরাজিত করে ২য় রাউন্ডে খেলার সুযোগ করে নিল পাবনা পাইরেটস এফসি দল। পাবনা পাইরেটস এফসি দলের পক্ষে পর পর ৪টি গোল করে দলের সেরা ষ্ট্রাইকার আশরাফুল এবং পরে গোল ২টি করে আসাদুল। অপর দিকে বিকেল ৪টায় খেলায় মোস্তাক স্মৃতি সংঘকে ২-১ গোলে পরাজিত করে জয়ী আইয়ুব খান স্মৃতি সংঘ।
আজ মঙ্গলবার গ্রুপ পর্বের ১৬তম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২-৩০মি: প্রতিযেগিতায় অংশ নিচ্ছে সৌখিন ফুটবল একাডেমী বনাম রাধানগর ফুটবল একাডেমী এবং বিকেল ৪টায় প্রতিযেগিতায় প্রতিদ্বন্দিতা করবে মানিক কাজী স্মৃতি ফুটবল একাডেমী বনাম চিকনাই ফুটবল একাডেমী। পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থপনায় ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় এই ফুটবল লীগে ৮টি গ্রুপে জেলার ২৯টি ক্লাবের অংশ গ্রহনে মোট ৫৪টি খেলা অনুষ্ঠিত হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
