স্টাফ রিপোর্টার : দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম শফিউর রহমান খানের ২২ তম মৃত্যুবার্ষিক গভীর শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল আটটায় আরিফপুর সদর গোরস্থানে তার কবর জিয়ারত করেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও দৈনিক ইছামতির সাথে জড়িত গণমাধ্যমকর্মীরা। সকাল দশটায় দৈনিক ইছামতি কার্যালয়ে পবিত্র কোরআন খতম দেওয়া হয়। সকাল সাড়ে এগারোটায় পত্রিকা কার্যালয়ে এক সংক্ষিপ্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক মোসতাফা সতেজের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারন করে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ড. নরেশ মধু, আখতারুজ্জামান আখতার, আঁখিনূর ইসলাম রেমন, কামাল আহমেদ সিদ্দিকী, গোলাম খাজা সাদী, এস এম আলাউদ্দিন, হুমায়ন কবির তপু, শহিদুর রহমান খান লেলিন, মোখলেছুর রহমান খান বিপ্লব, মশিউর রহমান খান শুভ, প্রভাষক শাহ আলম, ছিফাত রহমান সনম প্রমূখ। এরপরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বাদ যোহর পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দুপুরে সিংগা গোরস্থান হাফিজিয়া মাদ্রাসার এতিম ও হাফেজ ছাত্রদের সাথে খাবার গ্রহন করেন ইছামতি পত্রিকার সাথে সংশ্লিষ্টরা। এর পূর্বে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। সকল স্থানের দোয়া মাহফিল পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা ইউনুস আলী খান। কর্মসূচিতে দৈনিক ইছামতি পত্রিকাতে কর্মরত সাংবাদিকবৃন্দ ও শুভানুধ্যায়ীবৃন্দ শরিক হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
