এফএনএস স্পোর্টস: রক্ষণে শক্তি বাড়াল বার্সেলোনা। আথলেতিক বিলবাও থেকে দুই বছরের চুক্তিতে তারা দলে টানল স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্তিনেসকে। ৩২ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় বার্সেলোনা। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে কাতালান ক্লাবটিতে নাম লিখিয়েছেন মার্তিনেস। তার রিলিজ ক্লজ রাখা হবে ৪০ কোটি ইউরো। গত ৬ মৌসুমে বিলবাওয়ের হয়ে খেলেন মার্তিনেস। এর আগে তার ঠিকানা ছিল আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। এই দুই ক্লাবের হয়ে লা লিগায় ৩৫০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। এবার তার সামনে নতুন অধ্যায়ের চ্যালেঞ্জ। সবশেষ মৌসুমের পর বার্সেলোনা ছেড়ে যান অভিজ্ঞ ডিফেন্ডার জর্দি আলবা। এরপর গত সপ্তাহে ক্লাবটি চুক্তি বাতিল করে ফরাসি ডিফেন্ডার সামুয়েল উমতিতির সঙ্গে। মার্তিনেসকে দলে ভিড়িয়ে এই দুজনের ঘাটতি পূরণ করতে চায় শাভি এর্নান্দেসের দল। ২০২২-২৩ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। তবে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে খালি হাতে ফিরতে হয় তাদের। নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিয়ে দল সাজাচ্ছে শাভির দল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
