বিশেষ প্রতিবেদক : আঞ্চলিক ক্লাবগুলোতে কমে আসছে খেলাধুলার চর্চা। এসব ক্লাবের মাধ্যমে সামাজিক তেমন মানব কল্যাণকর কাজের খবরও এখন তেমন আর নেই। ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, লং টেনিস, ব্যান্ডমিন্টন আগে হতো পাড়ায় পাড়ায়। এমনকি আয়োজন ছিলো নানা প্রতিযোগিতার। সরকারি পৃষ্টপোষকতায় গড়ে ওঠা ক্লাবগুলোও বর্তমানে অনেকটাই জীর্ণদশা তাদের। সামাজিক বিবর্তনের ও সাংগঠনিক বিবর্তন ঘটে চলেছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে আগামী প্রজন্ম। এখন দেশে প্রাতিষ্ঠানিক লেখাপড়াতে যুক্ত হয়েছে খেলাধুলার চর্চা। কিন্তু প্রতিষ্ঠানগুলোতে এটি চললেও আঞ্চলিক বা সামাজিকভাবে কমে গেছে উদ্যোগ। একটা সময় ছিলো শহীদ রবি স্মৃতি সংঘ, এমএমসি ক্লাব, শহীদ হামিদ দিলু স্মৃতি সংঘ, কলেজ পাড়া বয়েজ ক্লাব, পিওয়াইসি, নিমতলা ক্রেজি ক্লাব, পাওয়ার হাউজ পাড়া ক্লাব, উদয়ন ক্লাব, সাহারা ক্লাব এমন নাম জানা অজানা অসংখ্য ক্লাব। যেসব ক্লাব উঠতি বয়সী ছেলেদের ও যুবকদের বৈকালিক একটা দায়িত্ব নিয়ে কাজ করতো, যার কারনে খেলাধুলার একটু ঐতিহ্যও ছিলো জেলাজুড়ে। এখন আর সেসব নেই, নেই কোনো ধরনের গঠনমূলক উদ্যোগ। ফলে লেখাপড়া ছাড়া তাদের আর কোনো কাজে নেই। শারিরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রগুলো কমতে কমতে এখন তা শুন্যের কোঠায়। অভিজ্ঞজনেরা মনে করেন এটি নিয়ে চিন্তা না করলে আগামী প্রজন্ম অনেকটাই ক্ষতিগ্রস্থ হবে। ফলে এ বিষয়টি নিয়ে চিন্তা করা দরকার সকলের বলে মনে করেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
