স্টাফ রিপোর্টার : দিলালপুর কফিল উদ্দিন পাড়ার বাসিন্দা মরহুম মকসুদার রহমানের ছেলে ব্যবসায়ী ছাইফুর রহমান সাইফুল অসুস্থতাজনিত কারনে গতকাল সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে…….রাজেউন)। তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি পাবনা জেলা ইলেকট্রনিক্স এসোসিয়েশনের সভাপতি, মুন ইলেকট্রনিক্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান বাবলার ছোটো ভাই। তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সদালাপী ও অত্যন্ত বন্ধু বাৎসল্য ব্যাক্তিত্ব সাইফুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার বন্ধু পরিচিতজন ও স্বজনদের মাঝে। গতকাল বাদ মাগরিব কুঠিপাড়াস্থ আলহাজ¦ আহেদ আলী বিশ^াস কলেজ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত সোয়া নয়টায় দিলালপুর জামে মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
