নিজস্ব প্রতিনিধি : শহরের কালাচাঁদপাড়া তালপুকুর পাড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী জোনাল সেটেলমেন্ট অফিসার গোলাম মওলা খান ও তার স্ত্রী হাদেচা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বাদ আসর নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। তিনি ২ ছেলে ৪ মেয়ে ও জামাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মাহবুবুল হাসান বকুল এবং ছোট ছেলে আমেরিকা প্রবাসী শহিদুল্লাহ কায়সার, তার বড় জামাতা মো. শামসুজ্জোহা মাষ্টার, সেজ জামাতা পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং সমকাল ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এবিএম ফজলুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। ২০২১ সালের ৭ জুলাই গোলাম মওলা খান এবং তার এক সপ্তাহ পর ১৪ জুলাই তার স্ত্রী হাদেচা খাতুন নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তাদের শেষ ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আদাচাকী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে তাদেরকে দাফন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
