এফএনএস বিদেশ: অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত আরও চারজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম তীরের অবৈধ এলি বসতির প্রবেশপথের কাছে একটি পেট্রোল স্টেশন ও রেস্টুরেন্টে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন,অস্ত্রধারী দুই যুবক প্রথমে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করে। এরপর পেট্রল স্টেশনের কাছে আরেকজনকে হত্যা করে। হামলাকারী দুজনের মধ্য একজনকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ সময় অন্যজন গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হওয়ার এক দিন পর এ ঘটনা ঘটল। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে। আলজাজিরা বলছে, ২০২২ সালে ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে অন্তত ৩০ জন শিশুসহ ১৭০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ ছাড়া ২০২৩ সালের শুরু থেকে ২৬ শিশুসহ অন্তত ১৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
