স্টাফ রিপোর্টার : চাটমোহরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির ধারাবাহিকতায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসদরে অবস্থিত গ্রামীণ ব্যাংক, চাটমোহর শাখায় ১৯ হাজার ২৭৩ টি ফলজ ও বনজ চারা বিতরণের মাধ্যমে পাবনা জোনের চাটমোহর এরিয়ার ১১টি বাঞ্চে ফলজ ও বনজ চারা বিতরনের শুভ উদ্বোধন করেন পাবনা যোনের জোনাল ম্যানেজার মো. আহসাব উদ্দীন আহম্মেদ চৌধুরী। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন চাটমোহরের এরিয়া ম্যানেজার প্রদীপ কুমার সরকার, শাখা ব্যবস্থাপক রবিউল হক, আবুহোরায়রা, রাজু আহম্মদ, সুমন ইসলাম, আব্দুল মতিন প্রমুখ। যোনাল ম্যানেজার আহসাব উদ্দীন আহম্মেদ চৌধুরী বলেন, এই ব্যাংক শুধু ঋণই দেয় না, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নেও ব্যাপক অবদান রাখে। এই সামাজিক দায়বদ্ধতা ও প্রধানমন্ত্রীকে দেয়া কথা রাখতে গ্রামীণ ব্যাংক সারাদেশে তাদের সদস্যদের মাধ্যমে ২০ কোটি গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহন করেছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংক তাদের সব সদস্যকে দারিদ্রমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
