স্টাফ রিপোর্টার : চাটমোহরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ কর্মসূচিতে বিনামূল্যে ১১ শ’ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ মাস্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, গুনাইগাছা ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ। সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে চলতি বছরে প্রদানকৃত এ কর্মসূচিতে জনপ্রতি কৃষক ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, প্রনোদনা কর্মসূচিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়ায় উপজেলায় রোপা আমনের বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
