ক্রীড়া প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা (অনূর্ধ্ব -১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জ এর পরিচালনায় এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা জাতীয় পাট্রির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সরদার আব্দুর রউফ, ইউনুছ আলী বাদশা, রাজা হাসান,যতিন, মজিবুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে পৌরসভা ও হাটখালী ইউনিয়ন অংশগ্রহণ করেন। খেলায় হাটখালী ইউনিয়ন কে হারিয়ে পৌরসভা জয়লাভ করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
