স্টাফ রিপোর্টার : সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য সর্বমোট ৭৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার আটশত ৭৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। নির্বাচিত মেয়র হিসেবে এটি তার তৃতীয় বাজেট এবং সুজানগর পৌরসভার ২০তম বাজেট। বাজেট ঘোষণা উপলক্ষ্যে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিগণ, পৌরসভার কাউন্সিলগণ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এবারের বাজেটে পাকা, আধা-পাকা,নতুন রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেন,ব্রীজ,কালভাট নির্মাণ ও সংস্কার, বৃক্ষ রোপন, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়ন খাতে উলে¬খযোগ্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা তিনি তার বক্তব্যে বলেন পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদান সহ সুজানগর পৌরসভাকে একটি মডেল টাউন হিসাবে গড়ে তুলতে চাই আর এ জন্য পৌরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ করার পাশাপাশি এ বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
