স্টাফ রিপোর্টার : চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় ব্যাংকারের বাসায় গ্রীলের তালা ভেঙ্গে দিনের বেলায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জুন) বেলা ১১টার দিকে পৌর সদরের বালুচর মহল্লায় আলতাব হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। নগদ টাকা ও স্বর্ণলংকারসহ প্রায় লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দাবি করেন। ক্ষতিগ্রস্থ বাসার মালিক সোবাহান মিস্ত্রীর ছেলে আলতাব হোসেন জানান, তিনি একটি প্রাইভেট ব্যাংকে চাকুরী করেন। বাসার তৃতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করেন। প্রতিদিনের মতো সকালে আমি বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাই। আমার স্ত্রী তিনতালার ইউনিট গ্রীল গেটে তালা দিয়ে বাইরে আসলে চোর গ্রীলের তালা কেটে চোর ঘরে ঢুকে স্টিলের আলমারী, ওয়ারড্রপ তছনছ করে নগদ টাকা ও গহনাগুলো সব নিয়ে গেছে।
তিনি দাবি করে জানান, চোরেরা নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণের গহনাসহ মোট ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, ঘটনাটি জানার পরেই ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছিলো। কোন লিখিত অভিযোগ পায়নি। চোর সনাক্তের চেষ্টা চলছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
