স্টাফ রিপোর্টার : অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ স্পেশাল কোম্পানী এবং র্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় রোববার এক অভিযান পরিচালনা করেন তারা। গ্রেফতার করেন সিরাজগঞ্জ জেলর বেলকুচি থানার চর গোপালপুরের মৃত নেজামত প্রামানিকের ছেলে আসামী মোঃ শরিফ প্রামানিক (২৩) কে। ধৃত শরিফ বেলকুচি থানার মামলা নং-১১/১০৮ তারিখঃ ২১/০৫/২৩ ইং; ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ এর পলাতক আসামী। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোছাঃ নুরী খাতুন ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপাড়া করত। আসামী মোঃ শরিফ হোসেন (২৩) ভিকটিম মোছাঃ নূরী খাতুন এর ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তা হতে অজ্ঞাতনামা একটি মাইক্রো যোগে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে ধর্ষণ করে গত ২১ মে থেকে প্রায় ১ মাস যাবত পলাতক ছিল। পরবর্তীতে, র্যাবের একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী মোঃ শরিফ প্রাং মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন জয়মন্টপ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
