স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের নিজস্ব মঞ্চে অনুুষ্ঠিত হলো নজরুল স্মরণ সন্ধ্যা। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত এই সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে অংশ নেন জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পীবৃন্দসহ বনমালীর শিক্ষার্থীবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন প্রদীপ দাস, আবুল কাশেম, মমতাজ আজিজ, পরজ চৌধুরী, শফিক উদ্দিন আহমেদ, বংকেশ সরকার, অনুপমা দাস। নৃত্য পরিবেশন করে আফরোজা সুলতানা ঝড়া, বাপ্পি, অর্থি, সাজিদ, ইমন, সীমান্ত, মালিহা, জারা, আরাধ্য, আলাসমি, আয়ানসহ কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের সাধারন সম্পাদক ড. মো.হাবিবুল্লাহ। অনুুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রলয় চাকি। অসংখ্য দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
