গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অগণতান্ত্রিক কার্যকলাপের বিরোধীতাকারীদের স্বাধীনতা বিরোধী বলা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জামায়াতকে সমাবেশের সহযোগিতা করে জনগণের আন্দোলনে জামাতিকরণ ট্যাগ লাগানো হচ্ছে। তিনি আরোও বলেন, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে গিয়ে আজকে দু:খজনকভাবে আইন রক্ষাকারী বাহিনীর উপর কালিমা এনেছে, সামরিক বাহিনীর উপরে শান্তিরক্ষী মিশনে যুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে, তৈরি পোশাক শিল্পের লাখ লাখ শ্রমিকের জীবিকার উপরে হুমকি চলে আসছে। শুক্রবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গণসংহতি আন্দোলন পাবনা জেলা শাখার বর্ধিত সভায় ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ৭-দফা রাজনৈতিক প্রস্তাবের উপর আলোচনা করতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ১৩ সদস্যবিশিষ্ট পাবনা জেলা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন: আহ্বায়ক -জুলহাসনাইন বাবু, যুগ্ম আহবায়ক -মির্জা রানা ও কামরুল হাসান লিটন সদস্য সচিব – শেখ আজহার, যুগ্ম সদস্য সচিব -আবদুল আলিম, সদস্য- রোকেয়া খাতুন (সদর) সদস্য- আবু হানিফ (সদর) সদস্য- সানোয়ার হোসেন (বেড়া) সদস্য- লিমন সরকার (বেড়া) সদস্য- ফজর আলী (সাঁথিয়া) সদস্য- আমিনুল ইসলাম (ফরিদপুর) সদস্য- জাকির হোসেন (ঈশ^রদী) সদস্য- মাসুম পারভেজ কল্লোল (ঈশ^রদী)। এছাড়াও সদর উপজেলার শাখার আহ্বায়ক কমিটি নতুনভাবে গঠন করা হয়েছ। ৭ সদস্যবিশিষ্ট সদর উপজেলা কমিটির সদস্যবৃন্দ হলেন: আহবায়ক -মির্জা রানা, সদস্যসচিব – আবু হানিফ, সদস্য রোকেয়া খাতুন, আলমগীর হোসেন, আনজারুল মল্লিক, এবাদত হোসেন লিটন, শেখ আজহার। মতবিনিময় সভা শেষে জোনায়েদ সাকি জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে রানা সুপার মার্কেটে দলের কার্যালয় উদ্বোধন করেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
