বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাবেক সভাপতি ও জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার সংগঠক কমরেড মকবুল হোসেনের মৃত্যুতে, শোক সভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে শনিবার বিকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় মুক্তি কাউন্সিলের পাবনা শাখার সভাপতি ও শোক সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভায় আলোচকবৃন্দ তার পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে শ্রমিক কৃষক মেহনতি মানুষের শ্রেণী স্বার্থ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এই নেতার প্রতি শোক জ্ঞাপন করে আলোচনা করেন, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সজীব রায়, জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা সমন্বয়ক হাসিবুর রহমান হাসু, সি,পি,বি পাবনা জেলা সম্পাদক সালফি আল ফাত্তাহ, এ্যাডভোকেট শেখ আবুল আজিজ, কৃষক ও ক্ষেত মজুর সমিতির জেলা সভাপতি মাহাতাব উদ্দীন, অধ্যক্ষ অজয় বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিল ঈশ্বরদী শাখার সভাপতি আবুল কালাম, কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেন, তার এক সময়ের রাজনৈতিক বন্ধু গোলাম মোস্তফা প্রমুখ। শোক সভা পরিচানা করেন, লেখক শিবির পাবনা শাখার সম্পাদক মমিনুর রহমান। ফয়জুল হাকিম বলেন দেশে ভারত মার্কিন, চীন, রাশিয়া, সাম্রাজ্যবাদীদের সহযোগিতায় আওয়ামী লীগ এর ফ্যাসিবাদী শাসন জারী আছে। সভা সমাবেশ মত প্রকাশের স্বাধীনতা নেই, তারা ১৪ ও ১৮ সালের মতো আরোও একটি নির্বাচনের পায়তারা করছে। ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, দ্রুব্য মূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং পুলিশ ও আমলাদের উপর নির্ভরকরে হাসিনা সরকার দেশ চালাচ্ছে। দেশে কোন গণতান্ত্রিক পরিবেশ নেই, তার জন্য বুর্জোয়া গণতান্ত্রিক নির্বাচন দরকার। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে তা সম্ভব নয়। তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। জনগণনের বল প্রয়োগ ছাড়া এটা সম্ভব নয়। আমরা একটি অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের জন্য সংগ্রাম করছি। যার মধ্য দিয়ে সরকার সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার আমল পরিবর্তন করা যায়। কমরেড মকবুল হোসেন সারাজীবন এই আকাক্সক্ষায় করে গেছেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
