স্টাফ রিপোর্টার : ৭১ টেলিভিশনের প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের হত্যারকারীদের কঠোর শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে বারোটায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা আজাদ, একুশে টেলিভিশন ও মানবজমিনের স্টাফ রির্পোটার রাজিউর রহমার রুমী, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমদ উল হক রানা, সাবেক সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, প্রেসক্লাব সদস্য কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আহমেদ হুমায়ুন কবীর তপু, মোস্তাফিজুর রহমান রাসেলসহ সাংবাদিকবৃন্দ। বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা কারীদের কঠোর শাস্তির দাবি জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
