স্টাফ রিপোর্টার : মাদক মামলার ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সদর থানার সিঙ্গা উত্তরপাড়ার আশরাফুলের মুদির দোকানের কাছ থেকে গ্রেফতার করা হয় উত্তর শালগাড়িয়ার মৃত হাফিজুর রহমানের ছেলে মারুফ হোসেন (৩৩) কে। র্যাব জানায়, ধৃত মারুফ জিআর-৬৯৭/২১ (পাবনা), প্রসেস নং-১৭৩৪/২২, স্মারক নং-২৬০২, তারিখঃ ২১/০৮/২২ খ্রিঃ। ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এর ১০ (ক)/৩৬(১) এর ১৯(ক) মূলের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
