শহরের প্রধান সড়কে এলোমেলোভাবে মোটর সাইকেল রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। পথ চলতে হিমশিম খেতে হচ্ছে সাধারন মানুষকে। যেখানে সেখানে যত্রতত্র মোটর সাইকেল পার্ক করে রেখে আরোহীরা কাজ সারেন। কিন্তু তাদের ভাবনার জায়গাতে থাকেনা সাধারন মানুষের দুর্ভোগের বিষয়টি। গতকাল বিকালে পৌর কর্তৃপক্ষ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আরোহীদের না পেয়ে মোটর সাইকেলগুলো এভাবেই তারা রাস্তাতে শুয়িয়ে রাখে। পরবর্তিতে আরোহীরা তাদের গাড়ি সংগ্রহ করে নিয়ে যান। এমন অভিযান প্রশংসিত হয়েছে সাধারনের মাঝে। পথচারীরা চান নিউমার্কেট থেকে বালিকা বিদ্যালয়ের পথে, রবিউল মার্কেটের আশেপাশে, খান বাহাদুর শমিল মল, এ আর কর্ণার, এ আর প্লাজা, লতিফ টাওয়ার, হক সুপার মার্কেটসহ মাঝে মাঝেই নানান ব্যস্ত সড়কে এমন অভিযান পরিচালনা করা হোক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
