স্টাফ রিপোর্টার : ৫০৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে গতকাল দুপুরে জেলার আমিনপুর থানার কাজিরহাট ঘাটের পল্টুনের উপর থেকে উল্লেখিত পরিমান ফেন্সিডিল, মাদক পরিবহনের একটি ট্রাক, ট্রাকের কাগজপত্র, ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ৫ হাজার ৭৫০ টাকাসহ মাদক ব্যবসায়ী দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ জেলার মহেষপুর থানার তালশার উত্তরপাড়ার জাকির আলী মন্ডলের ছেলে তৌহিদ ওরফে জীবন (২০) ও একই এলাকার মোক্তার হোসেনের ছেলে বখতিয়ার হোসেন (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করে আসছিল। আলামতসহ তাদেরকে আমিনপুর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী সিনিয়র এএসপি কিশোর রায় জানান, র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম এর নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অপরাধ দমন ও মাদক নির্মুলে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
