এফএনএস বিদেশ : ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। গত সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩ ফ্লাইটটি রাশিয়ার মাগদান বিমানবন্দরে অবতরণ করে। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন,আমরা জানি যুক্তরাষ্ট্রগামী একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। যদিও আমি জানি না, ওই বিমানে কতজন মার্কিন নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩ ফ্লাইটে ২১৬ জন যাত্রী ছিলেন। পাইলট, সহকারী পাইলট এবং বিমানকর্মীসহ আরও ১৬ জন ক্রু ছিলেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানানো হয়। ইঞ্জিন ত্রুটির কারণে রাশিয়ার মাগদানে উড়োজাহাজটি অবতরণ করানো হয় বলে জানায় টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানিটি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বেদান্ত প্যাটেল বলেন, এয়ার ইন্ডিয়ার বিবৃতি দেখে যা বুঝতে পেরেছি, একটি বিকল্প বিমানে যাত্রীদের সান ফ্রান্সিসকোয় পৌঁছে দেয়া হয়েছে। গত সোমবার সকালে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশে ছেড়ে যায় উড়োজাহাজটি। মাঝ আকাশেই ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় বলে দাবি করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এরপর নিকটস্থ বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগদানের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। সবুজ সংকেত পেয়ে সেখানে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
