স্টাফ রিপোর্টার : সাঁথিয়ায় চোরাইকৃত মালামালসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার করমজা গ্রামের আফছার মোল্লার ছেলে হারুন(২৮), তলট গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৫),বেড়া উপজেলার স্যানালপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আশিক(২৩), জোড়দহ (রাঙ্গাবাড়িয়া) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জুয়েল আহম্মেদ(৪০)। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, গত ২০ ডিসেম্বর ভোর রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের গ্রীল ও তালা কেটে ভিতরে প্রবশ করে ১টি টিভি, ২টি সাউন্ডবক্স, ১ টি পানির পাম্প, ১২ ভোল্টের ৪টি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়। রোববার বিভিন ্নস্থানে অভিযান চালিয়ে চোর আশিক, হারুন, শাহজাহান ও জুয়েল আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি টিভি,২টি সাউন বক্স,২টি পানির পাম্প, ১টি গ্যাসের সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চোরদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
