স্টাফ রিপোর্টার : জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে সমন্বিত পুষ্টি কমিটির সভাপতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমন্বিত পুষ্টির কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.জান্নাতুল ফেরদৌস বৈশাখী সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালনের তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), নার্গিস বেগম, উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা (এসএফডিএফ) মোছা: শাম্মী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী প্রমূখ। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে; ৫ম শ্রেণীর শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, এতিম খানা-লিল্লাহ্ বোর্ডিং এ খাবার বিতরণ, পুষ্টি বিষয়ক মা সমাবেশ,পুষ্টি কুইজ প্রতিযোগিতা, প্রবীণ পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার, নিরাপদ খাদ্য নিরাপত্তা ও নগর পুষ্টি বিষয়ক সেমিনার এবং সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
