আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার হায়দারপুর সুতির বিল সড়কে ৪ শ টি তালের চারা লাগানো হয়েছে। বজ্রাঘাত রোধে প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এই কর্মসূচি বাস্তবায়ন করে। এ সময় উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, উপসহকারী কৃষি অফিসার সাফাজ উদ্দিন, জাহিদুল হক, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান মনির, আব্দুর রব খান, জাফর আলী, সুলতানা রাজিয়া, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান, বজ্রাঘাত প্রতিরোধে, মাটির ক্ষয়রোধ এবং পুষ্টির জোগানে রোপণকৃত তালগাছ গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
