স্টাফ রিপোর্টার : চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ৭ থেকে ১৫ জুন পর্যন্ত সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) সকালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক ও উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান। এসময় মেডিকেল অফিসার,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টি স্তর উন্নয়নে ধর্মীয় ও সামাজিক মাধ্যমে পুষ্টি বার্তা প্রদান, লিল্লাহ বোডিং এ পুষ্টিকর খাবার আয়োজন, পুষ্টি বিষয়ক মা সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি আলোচনা এবং পুরস্কার বিতরণ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
