এফএনএস স্পোর্টস: আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে শেষ ওয়ানডেতে তার খেলা হয়নি। শুধু তা-ই নয়, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তিনি দলে নেই। তার জায়গায় টাইগারদের অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরি হলে কী হবে, সাকিবের মন তো পড়ে আছে মাঠে! মঙ্গলবার তাই সাকিব আল হাসানকে দেখা গেল জাতীয় দলের অনুশীলনে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলায় টাইগারদের অনুশীলন ছিল। হঠাৎই সাকিবকে দেখা যায় স্টেডিয়ামে প্রবেশ করতে। এ সময় তার চোটাক্রান্ত আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। এরপর তিনি চলে যান মাঠের ভেতর। প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি। মাঠে এলেও সাকিব গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। উল্লেখ্য, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগান দল। ১৪ তারিখে মিরপুর শেরেবাংলায় শুরু হবে একমাত্র টেস্ট। এরপর ভারত সফরে যাবে আফগান দল। সেখান থেকে আবারও বাংলাদেশে ফিরে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
