স্টাফ রিপোর্টার : খ্রিস্টান পল্লীর একটি বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে স্থানীয় যুবলীগের দুই নেতার নেতৃত্বে হামলা ও মারপিটের ঘটনায় চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের জগতলা শিশু নিকেতন চত্বরে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই সমাবেশের আয়োজন করা হয়। গতকাল সোমবার (২ জানুয়ারি) বিকেলে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে চাটমোহর থানা পুলিশ। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। ওসি (তদন্ত) নয়ন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ^রদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, জগতলা শিশু নিকেতনের সভাপতি পল গমেজ, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুস্তাফিজুর রহমান প্রমুখ। এলাকায় সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ন বসবাস এবং গত ২৬ ও ২৭ ডিসেম্বর উপজেলার জগতলা খ্রিস্টান পল্লীর একটি বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে হামলা ও মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
