স্টাফ রিপোর্টার : নিরাপদ সড়ক চাই নিসচার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তিনি হজ¦ এজেন্সির পরিচালক ছিলেন ও বনানী রোটারী ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংগঠনিক কাজে সিলেটে গিয়েছিলেন তিনি। ফিরে আসবার পথে বাসের ভেতরে ষ্ট্রোক করে মৃত্যুবরন করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি সদর থানার দোগাছী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মরহুম সৈয়দ নুরুল হকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী এহসান উল হক কামালের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নিসচার সাথে জড়িত দেশের সকল কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের মাঝে, চিথুলিয়া গ্রামের মানুষেরা শোকাহত হন। ঢাকা থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে আসেন নিসচার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান দেশবরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। তার গ্রামে ছুটে আসেন দেশের নানাস্থানের নিসচার সাংগঠনিক নেতৃবৃন্দ। গতকাল রাত নয়টায় দোগাছী পূর্বপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুুষ্ঠিত হয়। নামাজে জানাজার পূর্বে তার কর্মময় জীবনের স্মৃতি চারন করেন সংক্ষিপ্ত বক্তব্য দেন ইলিয়াস কাঞ্চনসহ কয়েকজন। তাকে চিথুলিয়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান দেশবরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ, পাবনা জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউল রহিম লাল, প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, সরদার মিঠু আহমেদ, ছিফাত রহমান সনম, সংগঠনের জেলা শাখার সভাপতি গোলাম হাসনাইন রাসেল, সাধারন সম্পাদক মোখলেছুর রহমান রাসেলসহ সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
