স্টাফ রিপোর্টার : পত্রিকা সরবরাহকারী ও বিক্রেতা আমিরুল ইসলাম (৫২) পথ দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল সকালে পাবনা-টেবুনিয়া সড়কের গাছপাড়ায় দ্রুতগামী সিএনজির ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত আমিরুল ইসলাম সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দপুর গ্রামের সালাফউদ্দিনের ছেলে। পেশায় তিনি পত্রিকা ও চা বিক্রি করতেন। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, এদিন সকালে পত্রিকা নিয়ে গাছপাড়া বাজারে পত্রিকা বিক্রি করে রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি সবুজ সিএনজি সজোড়ে ধাক্কা দিলে আমিরুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
