স্টাফ রিপোর্টার : ২১৪ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় গতকাল সকালে মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, উপ অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এবং সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে জেলার সদর থানার পাবনা পৌরসভাস্থ অনন্তমোড় সংলগ্ন ৪ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ রাঘবপুর এলাকায় জনৈক মুকুল খন্দকার এর বাসার সামনে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান হেরোইন, মাদক বহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক (চাবিসহ), খড়-৯ হাজার আটি খড়, ১ টি ব্যাগ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, মোবাইল, সিমকার্ড- ও নগদ-২৪ হাজার ৩ শ টাকাসহ গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ীকে। ধৃত মাদক ব্যবসায়ী মো.আসরাউল (৩২) রাজশাহী জেলার গোদাগারি থানার ধাতমা গ্রামের মৃত নুরুল হুদার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
