স্টাফ রিপোর্টার : চাটমোহর-পাবনা সড়কের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় গাদন আলী প্রামানিক নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর আব্বাস উদ্দিনের ছেলে। সোমবার বিকেল ৪টার দিকে দূর্ঘঘটনা ঘটে। স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকায় নিয়ে যাবার পথে তিনি মারা যান। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের সড়ক হেঁটে পার হবার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বৃদ্ধ সড়কের উপর পড়ে মারাত্মক আহত হন। তাকে দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসক ঢাকায়নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাবার পথে রাতেই তার মৃত্যু হয়। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
