এফএনএস স্পোর্টস: কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে অপ্রতিরোধ্য ছিলেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। আবাহনীকে একা কাঁদিয়ে ছেড়েছেন এই মালির ফুটবলার। চার গোল করে ১৪ বছর পর মোহামেডানকে ফেডারেশন কাপ এনে দেন তিনি। বেশ লম্বা সময় ধরে সাদা-কালো জার্সিতে খেলা এই ফুটবলার লাল-সবুজ জার্সিতেও খেলতে চান। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দিয়াবাতে বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে পারলে খুশি হবো। আমি নিজে থেকে পাসপোর্ট চাইব না। তারা (বাফুফে) যদি আমার কাছে আসে, তাহলে আমি এটি পেতে পারি।’ শিগগিরই নিজের ছোট ভাইকে বাংলাদেশের ফুটবলে খেলাতে যাচ্ছেন দিয়াবাতে। উল্লেখ্য, সম্প্রতি নাইজেরিয়ার স্ট্রাইকার এলিটা কিংসলে অনেক শর্ত সাপেক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
