স্টাফ রিপোর্টার : তামাক নয়, খাদ্য ফলান” এ শ্লোগানে পালিত হয়েছে বিশ^ তামাক মুক্ত দিবস। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির। র্যালীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, ডেপুটি সিভিল সার্জন খায়রুল ইসলামসহ স্কয়ার স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। সভায় বক্তারা জানান, ফুসফুস ক্যানসার, ব্রেইন স্ট্রোক, হ্রদরোগ সহ সব রোগাক্রান্তদের অধিকাংশই ধুমপায়ী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
