আটঘরিয়া প্রতিনিধি : “রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি স্কুলের ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মুক্তার হোসেন, সরকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, সহকারী শিক্ষক ফারুক হোসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
