স্টাফ রিপোর্টার : “তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বিশ^ তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালী বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান প্রমূখ। কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দসহ সূধীজন উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
