পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে গতকাল বুধবার স্মাট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি থেকে সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্ট ক্লাসরুম সম্মিলিতভাবে উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন। প্রাথমিকভাবে পাঁচটি অনুষদের পাঁচটি বিভাগসহ মোট সাতটি ক্লাসরুম এর আওতায় আসবে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোও স্মার্ট ক্লাসরুমের আওতায় আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ইতিবাচক চিন্তার মাধ্যমে যেকোনো কাজ সহজেই করা সম্ভব। যদি আমাদের চেষ্টা থাকে, তাহলে সামর্থ্য কম থাকলেও সেটি করা সম্ভব। প্রতিটি কাজকেই একটি টিমের মাধ্যমে আমাদের সম্পাদন করতে হবে। জীবনের প্রতিটি পদক্ষেপ থেকে শিক্ষা গ্রহণ করা এবং সাধ্যমতো ভালো কাজ করার ব্যাপারে নিজেকে আগ্রহী করে তুলতে হবে। জ্ঞানকে ছড়িয়ে দেওয়া এবং গুণীজনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্ব দিতে হবে। নিজে কাজ করতে হবে এবং কাজের স্বীকৃতিও অর্জন করতে হবে। কাজের মাধ্যমেই আমিাদের বড় হতে হবে। তিনি আরও বলেন, বিশ^বিদ্যালয়কে অশান্ত করবেন না। বিশ^বিদ্যালয়কে ভালোবাসুন। নেতিবাচক চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বিশ^বিদ্যালয় নিয়ে আমাদের ইতিবাচক ভাবনা ভাবতে হবে। সরকারী অর্থ খরচের বিষয়ে প্রতিটি ক্ষেত্রেই আমাদের সাশ্রয়ী হতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পাবিপ্রবি কাজ করে যাচ্ছে। স্মার্ট ক্লাসরুমে একটি স্মার্ট বোর্ড থাকবে। এই বোর্ডের মাধ্যমে অডিও ভিডিও দেখা যাবে। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে কাউন্ট হয়ে যাবে। টিচিং ও লার্নিং সিস্টেম আরও উন্নত হবে। এরফলে শিক্ষকরাও শিক্ষার্থীদের ক্লাসরুমে আকৃষ্ট করতে পারবেন। আর এর মাধ্যমে আমরা ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যুক্ত হতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যম আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে পারব। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য সিএসই বিভাগে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি সেলের পরিচালক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিম। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
